২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। রোববার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। সাত দিন আগেও এ দাম ছিল কেজি প্রতি ৪৫ টাকা। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ দাম ২০ টাকায় নেমে আসতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক ও আড়তদাররা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। রোববার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। সাত দিন আগেও এ দাম ছিল কেজি প্রতি ৪৫ টাকা। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ দাম ২০ টাকায় নেমে আসতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক ও আড়তদাররা । এদিকে নগরীর খাতুনগঞ্জ পাইকারী বাজারের আড়তগুলোতে প্রতিদিন ভারত থেকে গড়ে ২০০ টন পেঁয়াজ আসছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আড়তদারি প্রতিষ্ঠান চিটাগাং স্টোরের মালিক মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলার ওপর নিষেধাজ্ঞা থাকায় কিছুদিন দাম ঊর্ধ্বমুখী ছিল। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এখন আমদানি হচ্ছে বেশি, ফলে দামও কমছে। আড়তদারদের কারণে দামের ওঠানামা নির্ভর করে না দাবি করে মোহাম্মদ আইয়ুব বলেন, "পেঁয়াজ সম্পূর্ণরূপে আমদানি নির্ভর হয়ে পড়ায় এ সঙ্কট। দামের ওঠানামা নির্ভর করে আমদানি মূল্যের ওপর।" তিনি বলেন, "চীন থেকে পেঁয়াজ আমদানি করা হলেও তার চাহিদা খুবই কম এবং দামও বেশি পড়ে। মিয়ানমার থেকে আমদানি করলে খরচ পড়ে কম। বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ডিসেম্বর মাস থেকে দেশি পেঁয়াজ এলে দাম আরো কমবে। রোববার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৬১৫ ঘ.