ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘুর্ণিঝড়ের শিকার দুর্দশাগ্রস্ত মানুষের সাহাযার্থে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের সকল পর্যায়ের নিয়মিত কর্মকর্তা-কর্মচারিদের নভেম্বর মাসের বেতন থেকে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১০০ঘ.
bdnews24