২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করেছে এফবিসিসিআই

স্বল্প গভীর ভূ-স্তরে অবস্থিত কয়লা মজুদ থেকে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। কয়লা নীতির বিষয়ে সরকারের কাছে পেশ করা আট দফা সুপারিশে এ পরামর্শ দেয় ব্যবসায়ীদের সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --স্বল্প গভীর ভূ-স্তরে অবস্থিত কয়লা মজুদ থেকে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। কয়লা নীতির বিষয়ে সরকারের কাছে পেশ করা আট দফা সুপারিশে এ পরামর্শ দেয় ব্যবসায়ীদের সংগঠনটি। রোববার এফবিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের হার অনেক বেশি। অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিশ্লেষণ করে এ পদ্ধতি লাভজনক বলে প্রতীয়মান হলে এভাবে কয়লা উত্তোলন করা যেতে পারে। এফবিসিসিআইয়ের সুপারিশে উত্তোলিত কয়লা বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিয়ে ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কয়লাখনি এলাকার জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, স্থানীয় পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ, কয়লা খাত উন্নয়ন কমিটিতে বেসরকারি প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি, রয়্যালটি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক রয়্যালটির হার পর্যালোচনা করে উপযুক্ত ও বাস্তবানুগ একটি হার নির্ধারণ, সরকারকে উদ্যোগী হয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং দি মাইনস অ্যাক্ট ১৯২৩ সদ্য গঠিত রেগুলেটরি রিফমর্স কমিশন দ্বারা যুগোপযোগী করার প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৯ঘ.