২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝবেলাতে পুঁজিবাজার চাঙ্গা

ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় বুধবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। বেলা ১১টা ৪৯ মিনিটে সাধারন সূচক বা ডিজিইএন ৩২ দশমিক ৫৩ পয়েন্ট বা এক দশমিক শূণ্য নয় শতাংশ বেড়ে ২৯৯৩ দশমিক শূণ্য চার হয়েছে যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় বুধবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। বেলা ১১টা ৪৯ মিনিটে সাধারন সূচক বা ডিজিইএন ৩২ দশমিক ৫৩ পয়েন্ট বা এক দশমিক শূণ্য নয় শতাংশ বেড়ে ২৯৯৩ দশমিক শূণ্য চার হয়েছে যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। ওই সময়ে ঢাকা শেয়ারবাজারের সার্বিক সূচক বা ডিএসআই ২৯ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে ২৫৩৩ দশমিক শূণ্য ছয় হয়েছে। যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৯টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। মোট ১৩ কোটি ২০ লাখ টাকার ৬১ লাখ ৬৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। বেলা ১১টা ৪২ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের মূল্য ৬৩০ দশমিক ৫০ টাকা থাকলেও বুধবার তা বেড়ে ৭০৫ টাকা হয়েছে। যে কয়টি ব্যাংকের শেয়ার লেনদেন হেয়ছে তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউসিবিএল এর শেয়ার। এর শেয়ারের মূল্য ৪৭৭৫ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে ৫২৭৩ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য ১৬১৬ দশমিক ৭৫ থেকে বেড়ে ১৬২৪ দশমিক ৫০ টাকা হয়েছে। মুনাফা তুলে নেওয়ায় ইসলামি ব্যাংকের শেয়ারের মূল্য কমে গেলেও গত কয়েকদিনের দরপতনের পর এবি ব্যাংকের শেয়ারের মূল্য আবারো বেড়েছে। ইসলামি ব্যাংকের শেয়ারের শূল্য ৬৩১৭ টাকা থেকে কমে ৬২৮০ টাকা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের মূল্য মঙ্গলবার ২৭৬৩ দশমিক ২৫ টাকা থাকলেও বুধবার তা ২৭৭৯ টাকা হয়েছে। মুনাফা তুলে নেওয়ায় ট্রাস্ট ব্যাংক, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দরপতন ঘটলেও ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম বেড়েছে কিন্তু স্কয়ার ফার্মার শেয়ারের মূল্য কমে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/১৩০০ ঘ.