ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ায় হুমকির মুখে পড়েছে প্রায় ৯৫০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্য। রপ্তানির অনেক অর্ডার বাতিল হওয়ার পাশাপাশি তা চলে যাচ্ছে অন্য দেশে।
বিটিটিবি জানিয়েছে, ২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার ক্যাবল ২২ বার কাটা পড়ে। এরমধ্যে নাশকতামূলকভাবে আটবার এবং অবকাঠামো উন্নয়নের সময় অসাবধানতা, ভূমিধস, চুরি ও যানবাহনের দুর্ঘটনার কারণে বাকি সময়গুলোতে লাইন কাটা পড়েছে।
অবশ্য মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বোসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উদ্বোধনের পর এ পর্যন্ত মোট ২৭ বার কাটা পড়েছে অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারে নাশকাতমূলকভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে ফেলা হয়। এর আগে রাত ১ টায় সীতাকুণ্ডের তিনটি স্থানে ক্যাবল কেটে ফেলা হয়।
বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা জানান, গত অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৯২০ কোটি ডলার। অন্যদিকে, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের হিসেবে সফওয়্যার খাতে বাৎসরিক রপ্তানির হয় তিন কোটি ডলার। এ দুটি খাতের সঙ্গে বৈদেশিক যোগাযোগ মূলত ইন্টারনেট নির্ভর। কিন্তু বারবার ইন্টারনেট সংযোগ বিঘি
bdnews24