২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি বাড়াতে বিদেশি মিশনগুলো কোনো ভুমিকা রাখছে না: বিকেএমইএ সভাপতি

দেশের রপ্তানি আয় বাড়াতে বিদেশি মিশনগুলো কোনো ভুমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর সভাপতি ফজলুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দেশের রপ্তানি আয় বাড়াতে বিদেশি মিশনগুলো কোনো ভুমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর সভাপতি ফজলুল হক। রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফজলুল হক এ অভিযোগ করে বলেন, ''বিদেশে অবস্থানরত বাংলাদেশী ৪৪টি মিশনের কোনোটিই রপ্তানি বাড়াতে অবদান রাখছে না। মিশনগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা। তারা দেশের বাজার পর্যালোচনা করে বাংলাদেশী পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন। কিন্তু মিশনগুলো এ দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।'' রপ্তানি আয় বাড়াতে মিশনগুলো যাতে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিকেএমইএ সভাপতি সরকারের কাছে দাবি জানান। বছরখানেক আগে বিকেএমইএ এর প্রতিনিধি দল নিয়ে রপ্তানি বাজার স