২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পুঁজিবাজারে আবারো রেকর্ড

২৯৩৪ পয়েন্টের ঘর ছুঁয়ে ডিজিইন সূচকে নতুন রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত বিদ্যুৎ, সিমেন্ট ও ব্যাংকিং খাতের শেয়ার থেকে ভালো অঙ্কের মুনাফা হবে- এ ধারণায় বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই বাজার চাঙা হয়ে উঠে। বেলা ১১টা ৫৯মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ১৫ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ বেড়ে দুই হাজার ৯৩৪ পয়েন্টের রেকর্ড গড়ে। এর আগে অক্টোবরে গড়া এ রেকর্ড ছিল দুই হাজার ৯০১ দশমিক ৯৯ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৪০ দশমিক ০৫ পয়েন্ট বা এক দশমিক ৬৩ শতাংশ গড়ে দুই হাজার ৪৯১ দশমিক ৩৩ পয়েন্টের ঘরে অবস্থান নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২৯৩৪ পয়েন্টের ঘর ছুঁয়ে ডিজিইন সূচকে নতুন রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত বিদ্যুৎ, সিমেন্ট ও ব্যাংকিং খাতের শেয়ার থেকে ভালো অঙ্কের মুনাফা হবে- এ ধারণায় বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই বাজার চাঙা হয়ে উঠে। বেলা ১১টা ৫৯মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ১৫ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ বেড়ে দুই হাজার ৯৩৪ পয়েন্টের রেকর্ড গড়ে। এর আগে অক্টোবরে গড়া এ রেকর্ড ছিল দুই হাজার ৯০১ দশমিক ৯৯ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৪০ দশমিক ০৫ পয়েন্ট বা এক দশমিক ৬৩ শতাংশ গড়ে দুই হাজার ৪৯১ দশমিক ৩৩ পয়েন্টের ঘরে অবস্থান নেয়। লেনদেনকৃত ১৬৮টি কোম্পানির শেয়ারের মধ্যে বৃহস্পতিবার মাঝ বেলা পর্যন্ত দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৩৯টির এবং ১২টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। এ সময়ের মধ্যে লেনদেন হয় মোট ১৪৩ কোটি টাকা সমমূল্যের ৬১ লাখ ৯৭ হাজার ৮৭৪টি শেয়ার। বেলা ১১টা ৫৩ মিনিট পর্যন্ত বাজারে লেনদেনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ৬২৯ টাকা ৫০পয়সা থেকে বেড়ে ৬৪৫ টাকা হয়। এ ছাড়া বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৪৯৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয় এক হাজার ৫২০ টাকা। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৫১৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫৮৯ টাকা এবং সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ার ৫৬১ টাকা থেকে বেড়ে ৫৮৩ টাকা ৫০পয়সা হয়। এদিকে, ক্লিংকার তৈরির ক্ষেত্রে সমস্যা কেটে যাওয়ায় লাফার্জ সুরমা সিমেন্ট শেয়ারের দামও ৪০১ টাকা থেকে বেড়ে ৪১৮টাকা দাঁড়ায়। লেনদেনে সক্রিয় থাকা অন্য কোম্পানির মধ্যে ট্রাস্ট ব্যাংক, আল আরাফা ব্যাংক, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে মাঝ বেলা পর্যন্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩৩০ ঘ.