ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার তিনটি উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট চালাবে। ভাড়া করা একটি বোয়িং ৭৪৭ এবং নিজস্ব দুটি ডিসি - ১০ উড়োজাহাজ এ বছরের হজ ফ্লাইট চালানো হবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হজ ফ্লাইট চালানোর জন্য বিমান অস্ট্রেলিয়ার অসব্যান অ্যারোনটিক্যাল সার্ভিসের কাছ থেকে ৫৪৩ আসনের একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়া নিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই উড়োজাহাজটি দেশে আসছে। এছাড়া বিমান কর্তৃপক্ষ নিজস্ব বহরের দুটি ডিসি - ১০ কে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি হজ ফ্লাইট চালানোর কাজে ব্যবহার করবে।
বিমানের প্রস্তুতির কথা জানিয়ে এমএ মোমেন বলেন, "আমরা এরই মধ্যে হজ ফ্লাইটের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছি। তৈরি করা হয়েছে হজের শিডিউল। আগামী ১২ নভেম্বর হজ ফ্লাইটের উদ্বোধনী দিনে আমরা তিনটি ফ্লাইট চালাবো।"
বিমানের দুটি ডিসি - ১০ হজ ফ্লাইটে সংযোজন করায় সংস্থার নিয়মিত ফ্লাইটে কোনো বিঘ
bdnews24