২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের বিপরীতে সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ দাম রুপির

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির বিনিময়মূল্য সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ে। আর এতেই ভারতীয় মুদ্রার দাম বুধবার সকাল থেকেই হু হু করে বাড়তে থাকে। এদিকে, ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়ে পড়ায় ২৭ বছরের মধ্যে স্বর্ণের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পূর্ব এশিয়ায় ১৯৮০ সালের পর এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ৭৯৯ দশমিক ৩০ ডলার। বুধবার সকাল পৌনে দশটায় রুপি ও মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ৩৯ দশমিক ৩১ থেকে ৩২ রুপি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

মুম্বাই, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির বিনিময়মূল্য সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ে। আর এতেই ভারতীয় মুদ্রার দাম বুধবার সকাল থেকেই হু হু করে বাড়তে থাকে। এদিকে, ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়ে পড়ায় ২৭ বছরের মধ্যে স্বর্ণের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পূর্ব এশিয়ায় ১৯৮০ সালের পর এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ৭৯৯ দশমিক ৩০ ডলার। বুধবার সকাল পৌনে দশটায় রুপি ও মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ৩৯ দশমিক ৩১ থেকে ৩২ রুপি পর্যন্ত। দিনের শুরুতেই প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য হয় ৩৯ দশমিক ২২ এ; যা ১৯৯৮ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ। একটি বিদেশি ব্যাংকের প্রধান ডিলার বলেন, "অর্থবাজার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার হ্রাসের ব্যাপারটি কিছুটা নিয়ন্ত্রণ করেছে । তবে আমরা এখনো কিছু পুঁজিপ্রবাহ আশা করছি।" এর আগের বার ফেড সুদের হার কমানোয় পুঁজিপ্রবাহে যে প্রভাব পড়েছিল এবার তার ধারে কাছেও হবে না বলেও জানান তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ৪ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করে। গত ১৮ সেপ্টেম্বর সুদের হার কমানোর পর থেকে বিদেশি বিনিয়োগকারীরা এ পর্যন্ত ভারতের রেকর্ডগড়া পুঁজিবাজারে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভারতের পুঁজিবাজার বৃহস্পতিবার সকালে লেনদেনের শুরুতে চাঙা হয়ে ওঠে। তবে ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য বাড়ার লাগাম ভারতের কেন্দ্রীয় ব্যাংক টেনে ধরেছে। কেন্দ্রীয় ব্যাংক বছরের প্রথম আট মাসে রুপির দাম বাড়ার লাগাম টেনে ধরতে ৪০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে। কেন্দ্রীয় ব্যাংক মাত্র এক মাসে ১৬ বিলিয়ন মার্কিন ডলার মজুদ করে সেপ্টেম্বরে, যা ছিল এক মাসের হিসেবে একটি রেকর্ড । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৬৪৪ঘ.