ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্যানাডার টরেন্টোতে বাংলাদেশী নিট পণ্যের একক আন্তর্জাতিক মেলা আয়োজন করছে বিকেএমইএ। টরেন্টোর মেট্রো টরেন্টো কনভেনশন সেন্টারে আগামী ৩০ অক্টোবর তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে।
রোববার বিকেএমইএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে দ'ুশর বেশি ক্রেতা প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। সিনেটর ম্যাক হার্ভ মেলা উদ্বোধন করবেন। ক্যানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ক্যানাডার বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা এবং সেখানকার বাজার চাহিদা সম্পর্কে মেলা উদ্বোধনের দিন একটি সেমিনার হওয়ারও কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেএমইএ'র ৩১টি সদস্য প্রতিষ্ঠান মেলায় নিট পণ্য প্রদর্শন করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/এমএ/১৮১৪ঘ.
bdnews24