ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক এখন মূল্যস্ফীতি। দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে বাড়তে বিপদজ্জনক হয়ে উঠেছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচক। প্রতি মাসেই বাড়ছে মূল্যস্ফীতি হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১২ শতাংশ। ২০০৬ এর আগস্টে এ হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আশংকা, বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বাড়বে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ আইএমএফের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেছেন, "আগামীতে মূল্যস্ফীতির হার কমে আসবে।"
বাংলাদেশ ব্যাংকের ''সা
bdnews24