চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সফরকারী কনফেডারেশন অব ইনডিয়ান ইন্ড্রাস্ট্রির (সিআইআই) প্রতিনিধি দলের নেতা শ্রীকান্ত সোমানি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে তাদের সংগঠন প্রধান ভূমিকা পালন করবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "পারস্পরিক বাণিজ্য ও বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়াতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশী পণ্যের প্রদর্শনী ও সেমিনার আয়োজনেও সিআইআই সহযোগিতা করবে।"
তিনি উভয় দেশের ব্যবসায়ীদের খাতভিত্তিক যৌথ কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ স
bdnews24