২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ইউএমসি জুট মিলে ফের উৎপাদন শুরু

শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাসের পর নরসিংদীর রাষ্ট্রায়ত্ত ইউএমসি জুট মিলে রোববার সন্ধ্যা থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 04:17 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

নরসিংদী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাসের পর নরসিংদীর রাষ্ট্রায়ত্ত ইউএমসি জুট মিলে রোববার সন্ধ্যা থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। মিলটি চালু করার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে রোববার দিনব্যাপী মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের বৈঠক হয়। সভায় জেলা প্রশাসক শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি ও উৎসব বোনাস দেওয়ার আশ্বাস দেন। এরপর সন্ধ্যায় তারা কাজে যোগ দেয়। বৈঠকে নরসিংদী জেলা প্রশাসক মো. জিল্লার রহমান, সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হাসান ও পুলিশ সুপার সাহাবুদ্দীন খানসহ জুট মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মিলের মহাব্যবস্থাপক কৃষ্ণ দুলাল রায় জানান, শ্রমিকদের বকেয়া পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। বেতন বোনাসসহ বকেয়া পরিশোধের দাবিতে শনিবার দুপুরে মিলের প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ বন্ধ করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৫ ঘ.