ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ভালো লেনদেনের মুনাফা ঘরে তুলতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার দিকে ঝুঁকে পড়ায় বুধবার শেয়ার বাজারে মোট লেনদেন কমেছে। দুুদিন তীব্র গতিতে দাম বাড়ার পর এদিন ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবি'র মহাব্যবস্থাপক জিয়াউল হক খন্দকার বলেন, "ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমায় লেনদেন কমেছে। এছাড়া সামনে ঈদ থাকায় বাজারে পতন ঘটেছে। আশাকরি ঈদের পর বাজার আবার গতি ফিরে পাবে।"
তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম বেড়েছে। লভ্যাংশ তুলে নেওয়ায় সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর দাম কমেছে। ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের অবস্থা ছিল মিশ্র।
টানা দুই দিন দাম বাড়ার পর বুধবার তৃতীয় দিন ট্রাস্ট ব্যাংকের শেয়ার ১০ দশমিক ০৩ শতাংশ কমে ৮২২ টাকা ৫০ পয়সা হয়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ২৬৪১ দশমিক ৭২ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে হয়েছে ২১৮৮ দশমিক ৪০ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ কমে ২০২১ দশমিক ২৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৬ কোটি টাকার ২ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
এবি ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৮১৬ টাকা ৭৫ পয়সা হয়।
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৮ টাকা ৯৮ পয়সা হয়েছে। এটাই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দাম।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৮ শতাংশ কমে হয়েছে ১২৯৮ টাকা ৭৫ পয়সা। ইউসিবিএল এর শেয়ার ২ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৪৫৯৮ টাকা ৫০ পয়সা হয়।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার ও ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে। গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে।
সিএসই-৩০ সূচক ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ
bdnews24