২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির প্রতি ১৫০ কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে পাট ব্যবসায়ীরা

পাট ব্যবসায়ীরা সরকারের কাছে তাদের বিক্রয়কৃত কাঁচা পাটের বকেয়া ১৫০ কোটি টাকা ছাড় করার দাবি জানিয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাট চাষী সমিতি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর সঙ্গে সম্প্রতি দেখা করে এ ব্যাপারে দ্রুত সমাধান চেয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সমিতি জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) কাঁচা পাট ক্রয় বাবদ পাট ব্যবসায়ীদের কাছে  ১৫০ কোটি টাকা দেনা। এর মধ্যে  চলতি অর্থবছরেই  দেনার পরিমান ১০৫ কোটি টাকা। বাকি ৪৫ কোটি টাকা জমেছে বিগত পাঁচ করেছে।

বিজেএমসির আওতাধীন ২২টি পাটকল ১৫০টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর পাট ব্যবসায়ীদের কাছ থেকে ৭০ লাখ মণ কাঁচা পাট সংগ্রহ করে থাকে। তবে দেশের সব বেসরকারি পাটকল ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থে পাট কিনলেও বিজেএমসি’র পাটকলগুলো কেনে বাকিতে।

ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাট চাষি সমিতি সভাপতি মো. ইউনুস মিয়া বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা বকেয়া আদায়ের আন্দোলন কর্মসূিচ স্থগিত করেন। কিন্তু পাওনা আদায়ে কোন অগ্রগতি হয়নি।

তিনি অভিযোগ করেন, পাটকলগুলো তাদের পণ্য নগদ অর্থে বিক্রি করে নিজেদের কর্মকর্তা--কর্মচারিদের বেতন ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করছে। অথচ আমাদের সরবরাহকৃত পাটের মূল্য পরিশোধ করা হয়নি।

এদিকে বিজেএমসি সূত্র এ প্রসঙ্গে জানান, মিলগুলো সরকারের কাছ থেকে প্রতি বছর যে ভর্তুকি ও ঋণ সুবিধা পেয়ে থাকে, এ অর্থবছরে তা পায়নি বলে কাঁচা পাট ক্রয়ের বকেয়া অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।