শেয়ার--বাজার শেয়ার বাজারে ১০০ কোটি টাকার লেনদেন
বিদ্যুৎ ও ব্যাংক খাতের ভালো মানের শেয়ারের (ব¬ু চিপ) ওপর ভর করে বৃহস্পতিবার শেয়ার বাজারে গত ১০ বছরের মধ্যে প্রথম ১০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে এই বাজারের পুঁজির পরিমাণ জিডিপির আট দশমিক ১১ শতাংশে পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, “সত্যিকার অর্থে ব্যাংক ও বিদ্যুৎ খাতের কারণেই বাজারে পুঁজির প্রসার ঘটছে।” এছাড়া রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন বলেও তিনি জানান।
২০০৭ সালে জিডিপির প্রবৃদ্ধি সাত শতাংশ হবে -- কেন্দ্রীয় ব্যাংকের এমন পুর্বাভাসের উলে¬খ করে তিনি বলেন, এর মাধ্যমে বোঝা যায় দেশের আর্থিক খাতগুলো ভালো করছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে লেনদেনের পরিমাণ ১০৪ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছায়। আগের দিন সেখানে লেনদেন হয়েছে ৯০ কোটি ৩০ লাখ টাকা।
এর আগে ১৯৯৬ সালের ১৩ নভেম্বর শেয়ার বাজারে ১০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। চলতি বছরের ১৪ জানুয়ারি লেনদেন হয় ৯২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। বুধবার এর পরিমাণ ছিল ১৭ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।
ডিএসইর পুঁজির মোট পরিমাণ এখন ৩৩ হাজার ৭৬৫ কোটি টাকা, যা জিডিপির আট দশমিক ১১ শতাংশ। ১১ জানুয়ারি পুঁজি জিডিপির সাত দশমিক ৬১ শতাংশে পৌঁছে মোট পরিমাণ হয় ৩১ হাজার ৭০৯ কোটি টাকা
ডিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৭১৩ দশমিক ৫২ পয়েন্ট হয়েছে।
ডিএসই-২০ ব¬ু-চিপ শেয়ারের দাম ২০ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১৫২১ দশমিক ৪৩ পয়েন্টে পৌঁছায়।
ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১৩৯০ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে।
অন্যদিকে, প্রযুক্তি, ফার্মাসিউটিকাল ও বিদ্যুত খাতের শেয়ার লেনদেন বাড়ার কারণে সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৩৯০৭ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে।
সিএসই--৩০ শেয়ার মূল্যসূচক ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৩৫৮৪ দশমিক ০০ পয়েন্ট হয়েছে। অন্যদিকে বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২৫৮৬ দশমিক ৬৩ পয়েন্ট হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের মোট লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২৮৪ টাকা হয়েছে।
লেনদেন তালিকায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) পরেই থাকা ডেসকোর মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৪৩৯ টাকা ৫০ পয়সা হয়েছে।
ডেসকোর পরই লেনদেন তালিকায় শীর্ষে ছিল সাউথইস্ট ব্যাংক। তাদের শেয়ারের দাম ৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৩৭৭ দশমিক ২৫ টাকা হয়।
এছাড়া এক্সিম ব্যাংক, বেক্সটেক্স, এমটিবিএল এর শেয়ারের দাম যথাক্রমে ৩ দশমিক ৬২ শতাংশ, ২ দশমিক ০৬ শতাংশ ও ৬ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে ইস্টার্ন কেবলস, অ্যাটলাস বাংলাদেশ, সাইমপুর সুগারের শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে।
অন্যদিকে, সবচেয়ে কমেছে ওয়ান্ডারল্যান্ড টয়েস, আনোয়ার গ্যালভানাইজিং ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে মোট ১৫৮টি শেয়ারের দাম বেড়েছে, ৩০ টির দাম কমেছে এবং ১৮ টির দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সিএসইতে ৭১ টি শেয়ারের দাম বেড়েছে, ১৬ টির দাম কমেছে এবং আটটি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
