২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতা রপ্তানি বাড়ানোর বড় সুযোগ হারাচ্ছে বাংলাদেশ

অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অর্থায়নের অভাবে ইউরোপীয় ইউনিয়নে জুতা রপ্তানি ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। সম্প্রতি চীন এবং ভিয়েতনামের কয়েকটি চামড়াজাত জুতার ওপর ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 05:05 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়ার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর সভাপতি টিপু সুলতান নফহবংি২৪.পড়স কে জানান,“চীন এবং ভিয়েতনামের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে উদ্ভূত সুযোগ আমরা দুর্বল অবকাঠামো এবং ব্যাংকের অর্থায়নের অভাবের কারণে গ্রহণ করতে পারব না। প্রতি বছর এই খাত থেকে চীন এবং ভিয়েতনাম ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে।”

টিপু আরও বলেন, ভারতীয় উদ্যোক্তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সুযোগ ভালো ভাবেই গ্রহণ করছে। ভারতে জুতা শিল্প ৪৫ থেকে ৬০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ গত অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি  মাত্র ২৪ শতাংশ যা প্রত্যাশার তুলনায় খুবই কম বলে টিপু সুলতান জানান।

চীন ও ভিয়েতনামের ওপর ইউরোপীয় ইউনিয়নের  অতিরিক্ত  শুল্ক যথাক্রমে ১৬ দশমিক ৫ শতাংশ এবং ১০ শতাংশ। ২০০৬ সালের ৭ অক্টোবর থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।

এ প্রসঙ্গে বাণিজ্য বিশেষজ্ঞ রাশেদ আল মাহমুদ তিতুুমীর রোববার  নফহবংি২৪.পড়স কে বলেন,“চীন এবং ভিয়েতনামের জুতার ওপর শুল্ক আরোপের ফলে বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগ বাড়তে পারে।”

তবে  তিনি সম্প্রসারিত বাজারে প্রবেশের জন্য এই শিল্পের বহুমুখী সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

টিপু সুলতান বলেন,“চীন এবং ভিয়েতনামের যেসব নির্ধারিত জুতার ওপর অধিক শুল্ক আরোপ করা হয়েছে তার সুযোগ নিতে হলে আমাদের আরও ৫০ থেকে ১০০টি জুতার কারখানা স্থাপন করতে হবে। এ ব্যাপারে সরকারকে সহযোগীতার হাত বাড়াতে হবে।”

তিনি আরও জানান,“ইউরোপীয় ইউনিয়নের বাজার ধরার জন্য সংশ্লিষ্ট সংযোগ শিল্পসমূহ স্থাপন করাও প্রয়োজন। চীন এবং ভিয়েতনামের অবকাঠামোগত সুবিধা এক্ষেত্রে অনেক  বেশি হওয়ার কারণেই তাদের জুতা শিল্পের বাজার এত শক্তিশালী।”

সম্প্রতি চীন এবং জাপান চট্টগ্রামের নবনির্মিত কর্ণফুলী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) জুতা ও চামড়াজাত  শিল্প স্থাপনের জন্য ৪৫ কোটি টাকা (৬ দশমিক ৫৯৮ মিলিয়ন ডলার) যৌথভাবে বিনিয়োগের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষ (বিইপিজেডএ) এই বিনিয়োগকে এ শিল্পের জন্য ‘ভাল লক্ষণ’ বলে মন্তব্য করেছে।

বিইপিজেডএ-এর উপ-মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর নফহবংি২৪.পড়স কে জানান, “প্রায় ১০০ মিলিয়ন ডলারের কয়েকটি বিনিয়োগ   প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এবং চলতি মাসে এ বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।”

তিনি আরও বলেন, “ঢাকার নিকটবর্তী আদমজী ইপিজেড (ইইপিজেড) এবং চট্টগ্রামের কেইপিজেড এই দুটি নতুন ইপিজেড স্থাপনের ফলে চলতি বছর আমরা অধিক পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ আশা করছি।”

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইপিজেডগুলোতে জায়গার কোনো সঙ্কট হবে না বলে তিনি জানান।

আদমজী ইপিজেড এবং কেইপিজেড  যথাক্রমে গত বছরের মার্চ ও সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়।

২০০৫-২০০৬ অর্থ বছরে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য এবং জুতা রপ্তানি করে যথাত্রমে ২৫৭ দশমিক ২৭ মিলয়ন এবং ১০২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার আয় করেছে।

বিএফএলএলএফইএ এর মতে ২০০৪-২০০৫ অর্থবছরে এই খাতে আয়ের পরিমান ছিল যথাত্রমে ২২০ দশমিক ৯৩ মিলিয়ন এবং ৮৭ দশমিক ৫৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে চামড়া ও জুতা রপ্তানী করে বাংলাদেশ যথাক্রমে ৬৫ দশমিক ২৪ মিলিয়ন এবং ২৯ দশমিক ৩৫ মিলিয়ন ডলার আয় করেছে।

বর্তমান জুতা রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে জাপান। এরপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।