ধর্মঘটে ১৫ দিন ধরে অচল সোনামসজিদ বন্দর
১৫ দিন ধরে লাগাতার ধর্মঘটের কারণে ভয়াবহ সংকটে পড়েছে সোনামসজিদ স্থল বন্দর। ধর্মঘটের কারণে আটকা পড়েছে কয়েক শ’ কোটি টাকার পণ্য।
সংকট উত্তরণে চার গ্র“পের ডাকা বুধবারের সমঝোতা বৈঠক সফল না হওয়ায় বন্দরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট মহল। সংকটে এরইমধ্যে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার।
এদিকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে বন্দর শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ করে বন্দরে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনা হলে না বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন । বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অতিরিক্ত মাসুল আরোপ করাকে কেন্দ্র করে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্র“প ২৭ ডিসেম্বর থেকে বন্দরে ধর্মঘটের ডাক দেয়। এ ছাড়াও পন্যাগারের স্থান সংকটের সমাধান এবং ছাই ও পাথরের মত পন্য আগের মতো ছাড় করাসহ কয়েকটি পণ্যের নিষিদ্ধাদেশ প্রত্যাহারের দাবি করেছেন ধর্মঘটকারীরা।
সংকট নিরসনে বুধবার আমদানি-রপ্তানিকারক গ্র“পের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমদানি-রপ্তানিকারক গ্র“প, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, শ্রমিক সমন্বয় কমিটি ও পানামার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২ ঘন্টাব্যাপী এই বৈঠক শেষে আমদানি-রপ্তানিকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, বৈঠকে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি আগামী ১৩ জানুয়ারি পৃথকভাবে সবপক্ষের সঙ্গে আলোচনা করে পানামার আরোপিত মাসুলহারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে দীর্ঘসূত্রিতার কারণে অচিরেই বন্দর চালু হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।
সমস্যা নিরসনে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দরসংশ্লিষ্ট ৪টি সংগঠনের সঙ্গে বৈঠক করবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আব্দুল ওয়াহেদের উদ্যোগে ও আরেকটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে জাতীয় রাজস্ববোর্ড আগামী ১৬ জানুয়ারি ঢাকায় বন্দরসংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এদিকে বন্দর শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ করে বন্দরে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বুধবার সংবাদ সম্মেলনে লিখিথ বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিম আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।
তারা বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকৃত পণ্য পরিবহনে দীর্ঘদিন থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক কালে বন্দরে কর্মরত এক শ্রেণীর শ্রমিকদের অবৈধ চাঁদাবাজিতে ট্রাক পরিবহনের ব্যবস্থা চালু রাখা প্রায় কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, কোন চালানপত্র বা কাগজ ছাড়াই বন্দরে আসা সব ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। তারা অবিলম্বে এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে।
সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি একরামুল হক চাঁদাবাজির কথা অস্বীকার করেছেন। নফহবংি২৪.পড়স--কে তিনি জানান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন অতিরিক্ত অর্থ আদায় করে। পণ্য খালাস ও পণ্য ভর্তি বাবদ ৭২০ টাকা নেয়া হয়। এর বেশি ১০০ টাকা বকশিস ছাড়া শ্রমিকরা অতিরিক্ত অর্থ আদায় বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। ট্রাক মালিকরাই সিএন্ডএফ এজেন্টদের প্রভাবিত করে তাদের গাড়ি নেওয়ার জন্য।
