রাজনৈতিক টানাপোড়েনের হাওয়া শেয়ারবাজারে
রাজনৈতিক অস্থিরতা ও টানাপোড়েনের মধ্যেও ব্যাংক ও বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ভালো মানের শেয়ারের উপর ভর করে নিজের অবস্থান স্থিতিশীল রাখতে পেরেছে শেয়ার বাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্চের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান নফহবংি২৪.পড়স কে বলেন, রাজনৈতিক অস্থিরতার হাওয়া শেয়ার বাজারে লাগলেও ব্যাংকিং খাতের শেয়ারগুলো বাজার এলোমেলো হতে দেয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেন মঙ্গবারের ৩৭ কোটি ৮৯ লাখ টাকা থেকে বেড়ে ৩৮ কোটি ১৬ লাখ টাকা হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমান ৮ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা থেকে কমে গিয়ে ৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়ায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ৪৬ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ কমে দিন শেষে ১৫৮৭ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়ায়।
আকর্ষণীয় ডিএসই--২০ ব্লু--চিপ শেয়ারের মূল্যসূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৪০৪ দশমিক ০৬ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ কমে ১৩০২ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব শেয়ারের মূল্য সূচক ০ দশমিক ১২ শতাংশ কমে ৩৬৭৯দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়ায়।
অন্যদিকে সিএসই--৩০ শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ০১ শতাংশ বেড়ে ৩৩১৯ দশমিক ৮৫ পয়েন্টে পৌঁছায়। এছাড়া বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ০৫শতাংশ কমে ২৪০৭ দশমিক ৩৬ পয়েন্ট হয়।
সাতটি ব্যাংক ও দুটি বিদ্যুত কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে ছিল।
ভালো লভ্যাংশের আশায় পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ১.২৩ শতাংশ বেড়ে ২৪৬.৫ টাকায় দাঁড়ায়। পাওয়ার গ্রিডের সর্বমোট লেনদেন ছিল পাঁচ কোটি ছয় লাখ টাকা। তালিকায় এরপরে অবস্থান করা প্রাইম ব্যাংকে লেনদেনের পরিমাণ ছিল চার কোটি ৩৬ লাখ টাকা। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ২ শতাংম বেড়ে ৫৬১ টাকা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক, ডেসকো ও যমুনা ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে ০ দশমিক ১৫ শতাংশ, ১ দশমিক ২৭ শতাংশ এবং ০ দশমিক ৬০ কমেছে।
পূবালী ব্যাংকের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
এপেক্স উইভিং, অগ্নি সিস্টেমস ও লিবরা ইনফিউশনস দামবাড়ার দিক থেকে শীর্ষে ছিল। সবচেয়ে বেশি দাম কমেছে সালেহ কার্পেট, ডাইনামিক টেক্সটাইলস এবং এক্সলশিয়র সুজ এ তিনটি কোম্পানির।
ডিএসই--তে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১০৩ টির এবং ৩৪ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৪৬টির এবং ১৮টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
