রাজনৈতিক অস্থিরতায় গাড়ি ব্যবসায় মন্দা
মহাজোটের নির্বাচন বর্জন ও চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে গাড়ি ব্যবসায় চলছে ব্যাপক মন্দা। বন্দরে এ মুহূর্তে আটকে আছে সাড়ে পাঁচ হাজারের বেশি গাড়ি, এক সপ্তাহের মধ্যেই আসছে আরো অন্তত দুই হাজারটি।
নির্বাচন সামনে রেখে প্রার্থীদের চাহিদা মেটাতে ও নিজেদের ব্যবসায়িক সুবিধার কথা চিন্তা করে গাড়ি ব্যবসায়ীরা গত মাস থেকে স্বাভাবিক সময়ের চাইতে অতিরিক্ত গাড়ি আমদানি করতে শুরু করেন। মহাজোটের নির্বাচন বর্জন ও অবরোধের কারণে তারা এখন আর্থিক ক্ষতির সম্মুখীন। রাজনৈতিক কর্মসূচির কারণে বর্তমানে বন্দর থেকে গাড়ি খালাস এবং নগরীর শোরুমগুলো বন্ধ রয়েছে।
অবস্থা এম থাকলে থাকলে কিছুদিন পর বন্দরের শেড ও শেডের বাইরে জমা পড়ে থাকা অনেক গাড়ি সময়মত খালাস না হওয়ার দায়ে নিলামের আওতায় চলে যাবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এর পাশাপাশি খালাস বন্ধ থাকায় গাড়ি আমদানি খাতে বিনিয়োগ করা বিপুল অংকের ঋণের সুদ গুণতে গিয়ে দেউলিয়া হবেন অনেকেই।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে ‘পি’ ও ‘এফ’ শেড এবং ১ ও ২ নম্বর ডাম্পিং ইয়ার্ডে বর্তমানে প্রায় সাড়ে ৫ হাজার ইউনিট গাড়ি আটকা পড়ে আছে। এগুলোর বেশিরভাগই জিপ ও মাইক্রোবাস।
ব্যাবসায়ীরা জানান, নতুন ও রিকন্ডিশন্ড জিপ ও মাইক্রোবাসের বেশিরভাগ নির্বাচন উপলক্ষে আমদানি করা হয়েছিল।
চট্টগ্রামের গাড়ি ব্যবসায়ী ও বাংলাদেশ রিকন্ডিশনন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশনের (বারভিডা) সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর নফহবংি২৪.পড়স -কে বলেন, “নির্বাচনকে সামনে রেখে গাড়ি আমদানির পরিমাণ অনেক বেড়ে যায়। গত মাসের (ডিসেম্বর) শেষ সপ্তাহে এভারেট শিপিং লাইনের জাহাজ ওশান ব্লু এক হাজার ১৮২ টি গাড়ি এবং এন ওয়াই কে শিপিং লাইনের জাহাজ এম এম মার্সি ও সান মেটিওর ৮৫০ ট গাড়ি বন্দরে খালাস করে।”
তিনি জানান, “এসব গাড়ি আগে থেকে বন্দরে জমা থাকা সাড়ে তিন হাজার গাড়ির সঙ্গে যুক্ত হওয়ায় এখন বন্দরে জমা পড়া গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে পাঁচ হাজার ৫৩২টি।”
এছাড়া, আরও প্রায় দুই হাজার গাড়ি নিয়ে দুটি জাহাজ আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বন্দরে ভেড়ার কথা রয়েছে বলে তিনি জানান।
বারভিডার সাধারণ সম্পাদক এম এ এইচ শরীফ মঙ্গলবার নফহবংি২৪.পড়স-কে বলেন, “নির্বাচনকে সামনে রেখে গাড়ি আমদানির পরিমান বেশি হয়েছে ঠিক। তবে সেটা বড় কথা নয়। কারণ, অবরোধসহ নানা রাজনৈতিক গোলযোগের জন্য গাড়ির বাজার এখন সম্পূর্ণ স্থবির। এজন্য বিপুল বিনিয়োগ আটকা পড়ে গেছে।”
তিনি উল্লেখ করেন, “৩০ দিনের বেশি সময় বন্দরে গাড়ি রাখার বিধান নেই। অথচ অবরোধের কারণে সরবরাহ নেওয়া যাচ্ছে না। শোরুমগুলো বন্ধ রয়েছে। সর্বোপরি নির্বাচন টার্গেট করে অতিরিক্ত যেসব গাড়ি আমদানি করা হয়েছে মহাজোটের বর্জন কর্মসূচির কারণে সেগুলো বিক্রির লক্ষ্যমাত্রা পূরণও সম্ভব হবে না।”
বারিভিডা সভাপতি আবদুল হক ক্ষোভ ও হতাশা জানিয়ে নফহবংি২৪.পড়স-কে বলেছেন, “এই খারাপ অবস্থা পুষিয়ে নেওয়া ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। একদিকে গাড়ি আমদানি খাতে ব্যবসায়ীদের ব্যাংক সুদ বাড়ছে, অন্যদিকে বিক্রি একেবারেই বন্ধ। এ অবস্থায় ব্যবসায়ীরা হতাশ না হয়ে পারে না।”
তিনি ক্ষতি পোষাতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
