টেক্সটাইল ইন্সটিটিউট নিয়ে বিটিএমসি ও বিটিএমএ দ্বন্দ্ব
সরকারি মালিকানাধীন টেক্সটাইল প্রশিক্ষণ ইন্সটিটিউটের ব্যবস্থাপনা নিয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন (বিটিএমসি) ও বেসরকারি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
ইন্সটিটিউটের ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরে বিটিএমএ -- এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে বিটিএমসি। কিন্তু বিটিএমএ তা অস্বীকার করে বলেছে, তারা কোন কিছু লঙ্ঘন করেনি।
বিটিএমএ কর্মকর্তারা বলেছেন, কোন সমস্যা হয়ে থাকলে তার দায়দায়িত্ব বস্ত্র মন্ত্রণালয়ের। কারণ পুরো বিষয়টিই তারা পরিচালনা করেছে।
বিটিএমসি এবং বিটিএমএ ২০০৬ সালের ২২ অক্টোবর বিটিএমসি পরিচালিত ন্যাশনাল ইন্সস্টিটিউট অব টেক্সটাইল ট্রেনিং, রিসার্স অ্যান্ড ডিজাইনকে (এনআইটিটিআরএডি) ঢেলে সাজানোর জন্য সরকারি--বেসরকারি অংশীদারিত্বের আওতায় একটি ব্যবস্থাপনা চুক্তি সই করে।
বিটিএমসির সভাপতি শরফুল আলম শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেছেন, “চুক্তি সইয়ে জালিয়াতির কারণে বিটিএমএকে আমরা আইনী নেটিশ পাঠিয়েছি।”
বিটিএমএ এর তৎকালীন সভাপতি এমএ আওয়াল নফহবংি২৪.পড়স কে বলেছেন, “তৎকালীন বস্ত্র মন্ত্রীর উপস্থিতিতে গত বছরের অক্টোবরে আমরা ওই চুক্তি সই করেছিলাম।”
চুক্তির শর্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতের সদস্যদের নিয়ে গঠিত ইন্সটিটিউটের পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম দেখভাল করবে।
নাম প্রকাশ না করার শর্তে বিটিএমসির উর্দ্ধতন এক কর্মকর্তা বলেন, বিটিএমএ গত বছরের ২২ অক্টোবর বিটিএমসি কর্মকর্তাদের তাদের কার্যালয়ে যেতে বলেন এবং তৎকালীন বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজের উপস্থিতিতে তড়িঘড়ি করে সেখানে চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়া হয়।
শরফুল আলম বলেন, “তারা যে খসড়া চুক্তিতে রাজী হয়েছিলেন সেটি আর স্বাক্ষরিত চুক্তিটি এক নয়।”
তিনি অভিযোগ করেন, “বিটিএমএ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চুক্তির কয়েকটি ধারা পরিবর্তন করে। এছাড়া খসড়া চুক্তিতে যে পরিবর্তন আনা হয়েছে সইয়ের আগে তা আমরা বুঝে উঠতে পারিনি।”
তিনি বলেন, “এ ব্যাপারে বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলার পরিকল্পনা করেছিলাম। কারণ তারাই এই চুক্তির প্রত্যক্ষ সুবিধাভোগী হতেন।”
ইতিমধ্যে বিটিএমএ এর বর্তমান চেয়ারম্যানকে প্রধান করে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয় বলেও এমএ আওয়াল জানান। কিন্তু সরকারি--বেসরকারি যৌথ অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি খাতের অংশীদারই সাধারণত পরিচালনা পরিষদের প্রধান হয়ে থাকেন বলে বিটিএমসি চেয়ারম্যান দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিটিএমএ এর অপর এক কর্মকর্তা বলেন, “বিটিএমসির কর্মকর্তারা ক্ষুব্ধ। কারণ ইন্সটিটিউট পরিচালনার নামে তারা সরকারি অর্থের অপব্যবহার করতে পারবেন না।”
আওয়াল বলেন, “বিটিএমএ ইন্সটিটিউটকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং দ্রুত বিকাশমান বস্ত্র শিল্পের চাহিদা পূরণে দক্ষ স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রীধারী বের করতে চায়।”
তিনি বলেন, “বিটিএমসি ইন্সটিটিউটকে যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় সরকার প্রতিষ্ঠানটি বেসরকারি খাতের কাছে হস্তান্তর করেছে।”
বিটিএমসির তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ইন্সস্টিটিউট থেকে ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থী স্নাতক ডিগ্রী নিয়েছেন।
