২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে বিজিএমইএ

দেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিজিএমইএ সভাপতি এস.এম ফজলুল হক শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দাবি জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, দেশীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন কারণে পোশাক শিল্প এক প্রতিকুল পরিস্থিতির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে পোশাক শিল্পে উৎপাদন অব্যাহত রাখা একান্ত জরুরী। আর এ জন্য প্রয়োজন নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

তিনি বলেন, কিন্তু উৎকন্ঠার বিষয় হলো বর্তমানে পোশাক শিল্পখাতে যখন তখন কোন রকম ঘোষণা না দিয়েই বিদ্যুতের লোডশেডিং করে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ পরিস্থিতিতে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে অসংখ্য পোশাক শিল্প প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হবে এবং এর দায়দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষকেই বহন করতে হবে।