২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঞ্চয়ে বিনিয়োগের হার বেড়েছে ১০৪ দশমিক ৬৩ শতাংশ

জাতীয় সঞ্চয়ে বিনিয়োগের হার চলতি অর্থ বছরের প্রথম মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১০৪ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাজার বিশ্লেষকরা বলছেন, গত ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয় সঞ্চয় পত্রের উপর পূর্ব নির্ধারিত সুদের হার এক দফা বাড়ানোর কারণে বিনিয়োগে এ উল্লম্ফন ঘটেছে।

গত বছর ডিসেম্বরে সরকার বিভিন্ন মেয়াদের সঞ্চয় পত্রের উপর সুদের হার ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়ায়।

তবে ব্যাংকাররা বলছেন, সঞ্চয় পত্রে সুদের হার বাড়ানোয় ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা করমুক্ত সুবিধা ও উচ্চ হারে সুদ পাওয়ার জন্য সঞ্চয় পত্র কেনার দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জুলাই মাসে সঞ্চয় পত্রের মাধ্যমে সরকারের নীট ধারের পরিমাণ দাড়িয়েছে ৫৩৯ দশমিক ৩৫ কোটি টাকায়, যা গত বছরের জুলাই মাসে ছিল ২৬৩ দশমিক ৮৭ কোটি টাকা।

জুলাইয়ের শেষ সময় পর্যন্ত এই খাত থেকে সরকারের মোট ধারের পরিমাণ গত বছরের তুলনায় ৮ দমমিক ৮২ শতাংশ বেড়ে ৪০০০৪ দশমিক ২১ কোটি টাকায় দাঁড়ায়। 

এ্যাসোসিয়েসন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি এম আমিনুজ্জামান এ প্রসঙ্গে বলেন, সঞ্চয়পত্রে সুদের হার ব্যাংকিং খাতে আমানতের উপর প্রভাব ফেলে। তখন সুদের হার বাড়ানো ছাড়া আমাদের কোন উপায় থাকে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ব্যাংকগুলা সঞ্চয় পত্রের সুদের হারের সঙ্গে প্ল্লাা দিতে বিভিন্ন মেয়াদে আমানতের হার বাড়ালেও এ বছরের জুলাই মাসে ব্যাংকিং খাতে জমার পরিমান গত বছরের তুলনায় মাত্র দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৯৯ দশমিক ১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পলিসি এ্যানালিসিস ইউনিট থেকে প্রকাশিত একটি পলিসি নোটে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘সঞ্চয় পত্রের সুদের হারে যে কোনো ধরনের পূনর্বিন্যাস বাজারে প্রভাব ফেলে এর ভারসাম্য ব্যাহত করে। এ কারণে পুনরায় ভারসাম্য ফিরে না আসা পর্যন্ত সুদের হারের কাঠামোয় ক্রমাগত পুর্নবিন্যাস বাজারে পরিলক্ষিত হয়।