শেওড়াপাড়ায় শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরের শেওড়াপাড়ায় দুই সোয়েটার তৈরির কারখানার অন্ততঃ চার হাজার শ্রমিক নির্ধারিত ন্যূনতম মজুরি, ওভারটাইম এবং বোনাসের দাবিতে বুধবার সকাল থেকে রোকেয়া সরণি সড়ক অবরোধ করে রাখে।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছে, শেওড়াপাড়ার পারফেক্ট সোয়েটার্স এবং টি এস সোয়েটার্স এর শ্রমিকরা ২৪ সেপ্টেম্বর বিভিন্ন দাবি নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা করে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরদিন সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন কর্তৃপক্ষ কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা সংগঠিত হয়ে কারখানা খুলে দিয়ে বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে রোকেয়া সরণিতে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখে।
পুলিশ কয়েকবার শ্রমিকদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।
শ্রমিকরা দাবি করেছে মালিক পক্ষের আশ্বাস পাওয়ার পরেই তারা অবরোধ তুলে নেবে।
কারখানা বন্ধের কারণ হিসেবে একটি নোটিশ দিয়ে মালিকপক্ষ জানায়, কিছু উশৃঙ্খল শ্রমিকের জন্য কারখানার কাজের পরিবেশ বিঘিœত হচ্ছিল বলে পরবর্তী আদেশ না দেওয়া পযর্ন্ত কারখানা বন্ধ থাকবে।
