২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার বিনিময় হার আরো বাড়লে রপ্তানির ক্ষতি হবে : বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বলেছেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরো বৃদ্ধি পেলে রপ্তানি আয় ও রেমিটেন্সের প্রবাহের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সিঙ্গাপুর থেকে ফিরে ড. সালেহউদ্দিন বলেন, আমরা বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণ করছি। টাকার ব্যাপক বিনিময় হার বৃদ্ধি রপ্তানি আয় ও রেমিটেন্সের প্রবাহের ওপর প্রভাব ফেলতে পারে।

ড. সালেহউদ্দিন সিঙ্গাপুরে বিশ্বব্যাংক (ডব্লিইবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভার পাশাপাশি সার্কফাইন্যান্স সংক্রান্ত বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকেও যোগ দেন। বৃহস্পতিবার তিনি সার্ক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যকার আলোচনার ব্যাপারেও সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, আলোচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সমন্বয় এবং অভিন্ন মুদ্রা চালু করার ওপড় জোর দেওয়া হয়। তবে এ বিষয়টি সদস্য দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, এটি একটি প্রাথমিক প্রস্তাব। দক্ষিণ এশীয় মনিটারি ইউনিয়ন গঠনের আগে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আলোচনায় জোর দেওয়া হয়েছে।

বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আঞ্চলিক সমন্বয় এবং দ্রুত আপত্তি নিষ্পত্তির ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন।

গত ছয়মাসে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধির ব্যাপারে তিনি জানান, বাজারের অভ্যন্তরীণ শক্তিগুলো এক্ষেত্রে সহযোগিতা করছে।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মূল্যমান ১১ শতাংশ নেমে যায় এবং চলতি বছরের মধ্য সেপ্টেম্বরে তা ৪ শতাংশ বৃদ্ধি পায়।