অবরোধ, প্রতিকুল আবহাওয়া ডিঙ্গিয়ে শেয়ার বাজার উর্দ্ধমূখী
বিরোধী দলসমূহের ডাকা অবরোধ কর্মসূচি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বুধবার চাঙ্গ্ভাাব নিয়েই শেষ হয়েছে শেয়ার বাজারে লেনদেন । ভালো কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধি সামগ্রিকভাবে বাজারের উর্দ্ধমূখীনতাকে সাহায্য করেছে।
তবে বিদ্যূৎ খাত ও ব্যাংকগুলো আগের দিনের মত গতকালও ছিল লেনদেন তালিকায় শীর্ষে।
বাজারে চাঙ্গাভাব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহ-সভাপতি আহমাদ রশীদ লালি বলেন, ‘আগের দিনের তুলনায় বাজার এখন বেশ পরিপক্ক। তাই বিরোধী দলের অবরোধ কর্মসূচী থাকার পরও বাজার উর্দ্ধমূখী লক্ষ্য করা গেছে।’
তিনি বলেন, বিনিয়োগকারিরা এখন ভালো শেয়ারে বিনিয়োগ করছে।
বুধবার সব শেয়ারের মূল্যসুচক ৭.০২ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়েছে। সাধারণ শেয়ার মূল্যসূচক ৫.৬৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ আর অপেক্ষাকৃত ভালো শেয়ার বা ডিএসই ২০ সুচক বেড়েছে ৯.৯১ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব শেয়ার সূচক বেড়েছে।
ডিএসই’তে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২ টির, কমেছে ৫২ টির। অপরিবর্তিত ছিল ৩২ টির দাম।
দিনের শেষে মোট লেনেদেনের পরিমান দাড়ায় ৪৩.৫৫ কোটি টাকা। লেনদেন তালিকায় শীর্ষে ছিল ডেসকো, সামিট পাওযার, আইএফআইসি ও এবি ব্যাংক। ডেসকো ও সামিটের মোট লেনদেনের পরিমান ছিল যথাক্রমে ৪.৮ কোটি ও ৩.৫ কোটি টাকা।
তবে বিনিয়োগকারীদের লাভ করার প্রবনতার কারণে লেনদেন তালিকায় শীর্ষ থাকা কোম্পানিগুলোর মধ্যে ডেসকো, সামিট পাওয়ার ও হেইডেলবার্গ সিমেন্ট- শেয়ারের দাম কমেছে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম মঙ্গলবারের ১১০৯.২৫ টাকা থেকে ৯.৫৩ শতাংশ বা ১০৫.৭৫ টাকা বেড়েছে। ব্যংকটির শেয়ার লেনদেনের মোট পরিমান ছিল ২.৬ কোটি টাকা।
দাম বাড়ার কারণ জানতে চাইলে ব্যাংকের একজন উর্দ্ধূতন কর্মকর্তা বলেন, অপ্রকাশিত কোনো মুল্য সংবেদনশীল তথ্য আমাদের নেই। ‘কি কারণে দাম বাড়ছে আমরা জানি না।’
দাম বেড়েছে লেনদেন তালিকায় উপরে থাকা ইউসিবিএল, পুবালি ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংকের শেয়ারের ও।
তালিকাভূক্ত ডিএসই-২০’র সুচকে অন্যান্যের মধ্যে সিঙ্গার বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, উত্তরা ফিন্যান্স, ঢাকা ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস ও বেক্সিমকো ফার্মার শেয়ারের দর অপেক্ষাকৃত বেশি হরে বেড়েছে। কমেছে এএমসিএল (প্রান), মেঘনা সিমেন্ট, গ্লোবাল পেন ও বিওসির শেয়ারের দাম।
দিনের শেষে সিঙ্গার বাংলাদেশের শেয়ারের মূল্য ১৩ টাকা বা ১.৬৪ শতাংশ বেড়ে দাড়ায় ৮০৫ টাকায় আর ইসলামী ব্যাংকের বাড়ে ১১ টাকা বা ০.৩১ শতাংশ । মঙ্গলবারে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ছিল ৩৭০৮ টাকা।
ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ১০.৭৫ টাকা বেড়ে ৮১৫ টাকায় দাড়ায়। তবে লেনদেনে অন্যতম শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে দাম ১.১০ টাকা।
সবচেয়ে বেশি লোকসানের সম্মুখীন হওয়া এএমসিএল (প্রান)’র শেয়ার মঙ্গলবারের ৪২৫.৭৫ টাকার থেকে ৩ টাকা বা ০.৭ শতাংশ কমেছে।
