২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে যথেষ্ট টাকা বরাদ্দ না করলে বৃহত্তর আন্দোলন : সংগ্রাম পরিষদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য যথেষ্ট টাকা বরাদ্দ না দেয়া হলে কর্মকর্তা -- কর্মচারিদের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ আবারো সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংগ্রাম পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে যে কোনো মূহুর্তে পর্যায়ক্রমে ফ্লাইট বন্ধ করাসহ বিমান বন্দরগুলোকে অচল করে দেয়া।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল বিডিনিউজ২৪ডটকমকে জানান, তাদের সাতদিনের আল্টিমেটাম মঙ্গলবার শেষ হয়েছে। পরিষদের নেতারা বুধবার এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করবেন। নগদ টাকার সংকট দূর করতে যথেষ্ট বরাদ্দ পাওয়া না গেলে যে কোনো মুহূর্তে সর্বাতœক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগ্রাম পরিষদের নেতা ও বাপার সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, সরকার আমাদের এরই মধ্যে দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু নগদ টাকার সংকট দূর করতে এই টাকা যথেষ্ট নয়।

তিনি জানান, বিমানকে আর্থিকভাবে স্বচ্ছল করতে প্রয়োজন প্রায় ১২০০ কোটি টাাকা। তাই পরিষদের পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেনের সঙ্গে বুধবার বৈঠকে এ বিষয়ে তার কৈফিয়ত তলব করা হবে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে ঘোষণা করা হবে বৃহত্তর কর্মসূচি।

 কিছুদিন আগে বিমানকে আর্থিকভাবে স্বচ্ছল করার আন্দোলনে বাপা একই ধরণের কর্মসূচি দেয়। পরে বিমানের ১০টি সংগঠন তাদের সঙ্গে একাতœতা প্রকাশ করে গঠন করে সম্মিলিত সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমঝোতা বৈঠকের পর প্রত্যাহার করে নেয়া হয় আন্দোলন কর্মসূচি। কিন্তু বরাদ্দ দেয়া হয় মাত্র দেড়শ কোটি টাকা।