২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিক্সড ফোনের বাড়তি সুবিধায় জিএসএমএর আপত্তি

মোবাইল ফোন বিশ্বব্যাপী বিপণনের আন্তর্জাতিক সংস্থা জিএসএম এসোসিয়েশন বাংলাদেশের একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ব্যাপারে দৃঢ় আপত্তি জানিয়েছে। এতে প্রয়োজনীয় লাইসেন্স ফি ছাড়াই ফিক্সড ফোন অপারেটরদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আওতায় ফিক্সড ফোন অপারেটররা মোবাইল সিমের মতোই গ্রাহকদের কাছে রিম (রিমোভেবল ইউজার আইডেন্টিটি মডিউল) বিক্রি করার অনুমোদন পাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) এর প্রধান মোহাম্মদ ওমর ফারুক এর ঘোষণা অনুযায়ী এর মাধ্যমে দেশীয় মালিকানাধীন বেসরকারি ফিক্সড ফোন প্রতিষ্ঠানগুলো বিদেশী মালিকানাধীন কোম্পানিগুলোর মতোই বিকাশ লাভের সুযোগ পাবে।

বিটিআরসির নির্ধারিত আইন অনুসারেই ফিক্সড ফোন অপারেটর ও মোবাইল ফোন অপারেটরদের সনদ পাওয়ার ক্ষেত্রে বিরাট ফারাক রয়েছে। একজন মোবাইল ফোন অপারেটর কার্যক্রম পরিচালনার প্রাথমিক সনদের (লাইসেন্স অ্যাকুইজিশন ফি) জন্য প্রায় ৩৫০ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) দিতে হয়। অন্যদিকে ফিক্সড ফোন অপারেটরদের জন্য এরকম কোনো প্রাথমিক সনদ (লাইসেন্স অ্যাকুইজিশন ফি) নিতে হয় না। ব্যবসা শুরু করার আগে তারা আট কোটি টাকা ‘এন্ট্রি ফি’ দিয়েছে মাত্র।

সনদ নবায়নের জন্য মোবাইল ফোন কোম্পানিগুলোকে দিতে হয় বার্ষিক ৪ কোটি টাকা অন্যদিকে ফিক্সড ফোন কোম্পানিগুলো দেয় এক কোটি ২০ লাখ টাকা।

কর্তৃপক্ষের নীতির কারণে মোবাইল অপারেটররা বিনিয়োগের ব্যাপারে আস্থা ও আগ্রহ হারিয়ে ফেলতে পারে দেশের পাঁচটি মোবাইল ফোন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্বেগ ওমর ফারুক বুঝতে পারেননি বলে এ ব্যাপারে মধ্যস্থতা করতে জিএসএমএ মাঠে নেমেছে।

জিএসএমএর প্রধান নির্বাহী রবার্ট কনওয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিক্সড ফোন সরবরাহকারীদের রিম ব্যবহারের অনুমতি দিলে বাংলাদেশের মোবাইল ফোন শিল্পের জন্য তা খারাপ পরিণতি বয়ে আনতে পারে।

কনওয়ে বলেন, যেকোনও মোবাইল সার্ভিসের সাথে সংযোগ সুবিধা দিতে চায়Ñ এমন মোবাইল অপারেটরদের ক্ষেত্রেই শুধু রিম সুবিধার এ প্রস্তাব প্রযোজ্য হবে। এক্ষেত্রে রিম ব্যবহারের সাবস্ক্রিপশন বিক্রির অনুমতি ফিক্সড ফোন কোম্পানিগুলোকে দেওয়া হলে ফিক্সড ফোন অপারেটরদের প্রতি এটি সরকারের এক ধরনের বরাদ্দ বলে প্রতীয়মান হতে পারে। যা পিছনের দরজা দিয়ে তাদের মোবাইল বাজারে প্রবেশ করতে দেওয়ারই সামিল।

বাংলাদেশে মোবাইল ব্যবসার ক্ষেত্রে যেসব অপারেটর কোটি কোটি মার্কিন ডলারের বিনিয়োগ অব্যাহত রেখেছেন এর মাধ্যমে সেসব তাদের প্রতি অবিচার করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, এর ফলে আরও বিনিয়োগের ব্যাপারে তাদের আস্থা থাকবে না। এতে বাংলাদেশের  সুনামও ক্ষুন্ন হবে ।      

জিএসএম অ্যাসোসিয়েশনের সিইও সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের নেতিবাচক কর্মকান্ডের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। তবে দেশের সব বেসরকারি খাতে ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে অন্তত এমনটি নাও হতে পারে।   

মোবাইল ও ফিক্সড ফোনে একই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় রবার্ট কনওয়ে ব্যবসায়ীদের মধ্যে  সুযোগের সমতার বিষয়টি বিবেচনার জন্য ওমর ফারুকের প্রতি আহ্বান জানান।

দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রতিবাদ সত্ত্বে¡ও অনড় বিটিআরসি ফিক্সড ফোন সরবরাহকারীদের রিম ব্যবহারের অনুমতি দেওয়ার উপায় খুঁজে বের করার লক্ষ্যে সোমবার বৈঠকে বসছে। এ মাসের শুরুতে মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজকে বলেছিলেন, রিম বেসড ডেস্কটপ ফোন এ বছরের ডিসেম্বর থেকে চালু হবে এবং এ কারণে তিনি রিম-বেসড সাবস্ক্রিপশন বিক্রির জন্য ফিক্সড ফোন অপারেটরদের  সমর্থন জানান।

এক্সেসটেলের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) কিম হ্যানেকি এ ব্যাপারে ওমর ফারুকের দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা বিশ্বব্যাপী কয়েকটি মোবাইল ও ফিক্সড ফোন অপারেটর ডিভাইস (নকশা) শক্তিশালী করতে রিম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। বিশ্বের অধিকাংশ অপারেটরের প্রয়োজন প্রোগ্রামেবল টার্মিনাল। তাদের রিম ব্যবহার করা ঠিক হবে না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ২০০০ সালের জুলাইয়ে এক্সেসটেল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, বিশ্বের ৩০টি দেশের ৪০টি অপারেটরের কাছে তারা ২০ লাখ ডেস্কটপ ফিক্সড ফোন বিলি করেছে।