২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনটেক্স গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১১০০ শ্রমিক বেকার

রাজধানীর উত্তরায় কুশন সেন্টার মার্কেটের রপ্তনিমূখী সিনটেক্স নিটওয়্যার অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ৪ শ্রমিককে গার্মেন্টস থেকে বহিষ্কারের জের ধরে শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। গার্মেন্টসটি বন্ধ হওয়ায় অন্তত ১১০০ শ্রমিক বেকার হয়ে পড়লো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্মরত শ্রমিকরা বহি®কৃত ৪ শ্রমিককে পুণঃনিয়োগের দাবি কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ কোন সাড়া শব্দ না দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা মালিকপক্ষের শ্রমিকদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে উত্তেজিত শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠক হয়।তবে তা ফলপ্রসু না হওয়ায়    গার্মেন্টসটি বন্ধ করে দেয়া হয়। 

এদিকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভানেত্রী মোশারেফা মিশু দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌছে মালিকপক্ষের সাথে কথা বলতে চান। কিন্তু ব্যর্থ হয়ে তিনি চলে যান। পরে শ্রমিকরা তাদের হাজিরা কার্ড ফেরত চাইলে কর্তৃপক্ষ গার্মেন্টস বন্ধের কথা জানিয়ে দেন।

ঘটনার পর গার্মেন্টসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উত্তেজিত শ্রমিকরাও ফুঁসে উঠছে। এ ব্যাপারে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।