২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বোর্ডের প্রস্তাবিত ন্যূনতম মজুরি শ্রমিকরা মানবে না

গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ সাফ জানিয়ে দিয়েছেন, মজুরি বোর্ডের প্রস্তাবিত ন্যূনতম মজুরি শ্রমিকরা মানবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শুক্রবার গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে সংগঠনটি আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ বলেন, মালিকদের পক্ষ নিয়ে সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছে, যা ভয়াবহ পরিণতির সৃষ্টি করতে পারে।

সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসাইন, শফিউদ্দিন আহম্মেদ, আলমগীর রনি, রফিকুল ইসলাম ও লাভলী ইয়াসমিন।

বক্তারা বলেন, সরকার ও বিজিএমইএ ইচ্ছা করে শ্রমিকদের সঙ্গে সম্পাদিত চুক্তি লংঘন করেছে। এর জন্য উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। তারা অবিলম্বে চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে শ্রমিকদের দাবি আদায়ের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল ও গেট মিটিং এবং ১৬ অক্টোবর গার্মেন্টসে শ্রমিক ধর্মঘট পালন।