২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘেরাও কর্মসূচি সত্ত্বেও শেয়ারের দাম বেড়েছে

বিরোধীদলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সত্ত্বেও মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বেড়েছে। তবে দিনের শুরুতে দাম কিছুটা পড়ে গিয়েছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এবি রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং পূবালী ব্যাংকের শেয়ারের মূল্য বেড়েছে।  তবে ডেসকোর শেয়ারের দাম কিছুটা কমেছে।

ডিএসইর সব শেয়ারের মূল্যসূচক (ডিএসআই) সকাল সাড়ে ১১টার দিকে ১১ দশমিক ৮৯ পয়েন্ট বা শতকরা ৮৯ ভাগ বৃদ্ধি পায়। তবে দিনের শুরুতে মূল্য সূচক ছিল ১৩২৯ দশমিক ১৯ পয়েন্ট এবং লেনদেন শুরু হওয়ার পরপর তা ৩ দশমিক ৪৪ পয়েন্ট বা শতকরা ২৫ ভাগ হ্রাস পায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট বা শতকরা ৪৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।