২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেইনার জট লাঘবে সিপিএ চারগুণ জরিমানা আদায় করবে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ২৫ সেপ্টেম্বরের মধ্যে মালামাল বুঝে নেওয়ার জন্য আমদানিকারকদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে একটি নোটিশ দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

কর্মকর্তারা জানান, মারাত্মক কন্টেইনার জট লাঘবের জন্য এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় ২৬ সেপ্টেম্বরের পর থেকে বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের কাছ থেকে বর্তমানের তুলনায় চারগুণ বেশি জরিমানা আদায় করবে।

দৃশ্যত বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার জট লাঘবের জন্য এই কঠোর অবস্থান নিয়েছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এএমএম শাহাদত হোসেন বিডিনিউজ২৪ডটকমকে বলেন, তিনি আশা করছেন বন্দরের এই সংকট দীর্ঘস্থায়ী হবে না।

তিনি আরো বলেন, নতুন জরিমানার হার নির্ধারণ করায় আমি আশা করছি পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

তবে বন্দরের অপর এক কর্মকর্তা জানান, আমদানিকারকরা যদি ধীরে ধীরে মালামাল বুঝে নেওয়ার নীতি অনুসরণ করতে থাকেন তাহলে বন্দরের সমস্যা আরো জটিল রূপ নেবে।

উল্লেখ্য বর্তমানে বন্দরের ইয়ার্ডে প্রায় ১৮ হাজার কন্টেইনার রয়েছে। কিন্তু এর স্বাভাবিক ধারণ ক্ষমতা ১২ হাজার ৩৯৪ টি।