২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরির ঘোষণা আসছে

তৈরি পোশাক খাতের প্রাথমিক ন্যুনতম মজুরি মঙ্গলবার ঘোষিত হতে পারে। মজুরি বোর্ডের ২৪তম বৈঠকে এ ঘোষণা আসতে পারে বলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পোশাক শ্রমিক নেতারা জানিয়েছেন, মঙ্গলবারও মজুরি বোর্ডের সিদ্ধান্ত না আসলে মালিক পক্ষের প্রতিনিধির সম্মতি ছাড়াই ন্যুনতম মজুরি ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারও চায় মঙ্গলবারের মধ্যে প্রাথমিক ন্যুনতম মজুরি ঘোষিত হোক।   

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক বিডিনিউজকে বলেন, আশা করা যায় মঙ্গলবারের বৈঠকেই ন্যুনতম মজুরি ঘোষিত হবে।

এদিকে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে এখনও ন্যূনতম মজুরি নিয়ে বড় ধরনের মতপার্থক্য  রয়েছে।

মজুরি বোর্ডের শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক ইকবাল আহমেদ মূল বেতন ১৮০০ টাকাসহ মোট বেতন ২৬৫০ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য সূত্র জানিয়েছে, সব আলোচনাই চলছে মোট বেতন এর নিচে নির্ধারণের জন্য ।

বিভিন্ন সূত্র জানায়, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দরকষাকষি এখনও সর্বনিু মোট বেতন ২০০০ টাকার চেয়ে কতটা বেশি হবে তা নিয়ে আলোচনা চলছে।  

শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম বলেন, পোশাক খাতের সর্বনিু মোট মজুরি ২৫০০ টাকার নিচে হলে তা মেনে নেওয়া হবে না।

মজুরি বোর্র্ডের শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তার বলেন, ন্যায্য মজুরি ঘোষণা করলে শিল্প ও শ্রমিক উভয়ই উপকৃত হবে। আশাকরি আগামীকালই ন্যুনতম মজুরি ঘোষিত হবে।

মজুরি বোর্র্ডের সদস্য জাফরুল হাসান বলেন, আগামীকালের বৈঠকে মালিক পক্ষ ন্যুনতম মজুরির সিদ্ধান্ত না নিতে পারলে মালিক পক্ষের প্রতিনিধি সম্মতি ছাড়াই ন্যুনতম মজুরি ঘোষনা হবে।  

পোশাক মালিকদের সূত্র জানায়, তারা চায় সর্বনিু মোট মজুরি ২০০০ টাকার মধ্যে ঘোষিত হোক, না হলে অতিরিক্ত মজুরি শিল্পের জন্য ক্ষতিকর হবে।

গত মাসের শেষে মজুরি বোর্ডের মালিক পক্ষের প্রতিনিধি আনিসুল হক এবং বিজিএমইএ সভাপতি ফজলুল হক ঘোষণা দিয়েছিলেন ১২ সেপ্টেম্বরের মধ্যে পোশাক খাতের শ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি ঘোষিত হবে।