২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী কয়লা খনি সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন আগামী সপ্তাহে

ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পের সম্ভাব্যতা জরিপ এবং পরিকল্পনা উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন নিয়ে বহুল আলোচিত বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র বিডিনিউজকে জানায়, ১২ সদস্যের কমিটির দেওয়া এ প্রতিবেদনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টিকে সম্ভবত সমর্থন দেওয়া হয়নি।

সূত্রটি জানায়, পর্যালোচনা প্রতিবেদন গত ২১ আগস্ট সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের মধ্যেই জমা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সম্ভব হয়নি।

চুক্তি অথবা প্রকল্প বাতিল করা হবে কিনা এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র বলেছে, ‘বাগদান তো আর বিয়ে নয়’।

বাগদানের পরও নানা কারণে বিয়ে না হতে পারে। এশিয়া এনার্জির সাথে বিদ্যমান চুক্তিও ঠিক তেমনি বলে ওই সূত্র জানায়।

সূত্র আরও জানিয়েছে, এশিয়া এনার্জির সাথে সরকারের বিদ্যমান চুক্তি প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত চুক্তির আগের অবস্থা মাত্র।

২০০৫ সালের ১৭ নভেম্বর সরকার বুয়েটের অধ্যাপক নূরুল ইসলামের নেতৃত্বে এ বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এক মাসের মধ্যে কমিটির পর্যালোচনা প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।