বিমানের পারফরমেন্সে হতাশ হয়ে ফ্লাইট সংখ্যা আবারো হ্রাস করা হচ্ছে !
বাংলাদেশ বিমানের ভূমিকায় হতাশ হয়ে এবং যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের কথা ভেবে বিভিন্ন দেশে এর ফ্লাইট সংখ্যা আবারো হ্রাস করার সুপারিশ করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় পর্যবেক্ষণ কমিটির এক সভায় রোববার এ সুপারিশ করা হয়।
ফা¬ইটের দীর্ঘ বিলম্বসহ যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্যই ফ্লাইট সংখ্যা কমানোর সুপারিশ করা হয় বলে সূত্র জানায়।
কাজী গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় পর্যবেক্ষণ কমিটির এই বৈঠকে ফা¬ইটের দীর্ঘ বিলম্বের কারণে বিমান যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, ফ্লাইটের সময়সূচি নিয়ন্ত্রণে রাখার জন্য বিমানের ফ্লাইটের সংখ্যা একবার কমানো হয়েছিল। সংসদীয় পর্যবেক্ষণ কমিটির সুপারিশ অনুযায়ী কর্তৃপক্ষ ফ্লাইটের সংখ্যা আবারো কমাতে প্রস্তুত।
কমিটির প্রধান কাজী গোলাম মোরশেদ বাংলাদেশ বিমানের হতাশাজনক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রীদের যাতে দীর্ঘ সময় এয়ারপোর্টে ফা¬ইটের জন্য অপেক্ষা না করতে হয় সেজন্যই বিভিন্নদেশে ফ্লাইটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সময়সূচী অনুযায়ী চালাতে না পারলে ফ্লাইট পরিচালনার কোন মানে হয় না।
সভায় বলা হয়, আগামী সেপ্টেম্বর ৩ ও ১৫ তারিখ থেকে প্যারিস ও ফ্রাঙ্কফ্রুটের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশ বিমান ফ্লাইট সংখ্যা কমিয়ে রিয়াদে ৭টির পরিবর্তে ৫টি, হংকংয়ে ৩টির স্থলে ২টি এবং কুয়েতে ৬টির পরিবর্তে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।
সভা শেষে কাজী গোলাম মোরশেদ বিডিনিউজকে জানান, বাংলাদেশ বিমানের পারফরমেন্সে আমরা হতাশ। সেজন্য বিমানের সময়সূচী যথাযথভাবে পালনের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
সভায় কমিটির সদস্য দেওয়ান ফরিদ কাজী, গাজী মোহাম্মদ শাহজাহান, ড. মো. সালাউদ্দিন, মো. আমজাদ হোসেন সরকার, মো. মতিউর রহমান তালুকদার এবং শহিদুজ্জামান উপস্থিত ছিলেন। তবে বিমান প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ সভায় অনুপস্থিত ছিলেন।
