২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া সার কারখানায় উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দীর্ঘ ৪৮ দিন বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে উৎপাদন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

কারখানাটি বন্ধ থাকার ফলে প্রায় পৌণে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।

জানা গেছে, আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া প্লান্টের বিভিন্ন ত্রুটি সারাতে গত ৭ জুলাই থেকে উৎপাদন বন্ধ রাখা হয়। ৪৮ দিন ধরে ৬০ কোটি টাকা ব্যয়ে ওভার হোলিং এর কাজ সম্পন্ন করা হয়েছে বলে কারখানার একটি সূত্র জানিয়েছে।

এদিকে বিসিআইসি কর্তৃপক্ষ জানান, চলতি অর্থবছরে জিয়া সার কারখানায় সাড়ে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৪৮ দিন কারখানা বন্ধ থাকার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। ফলে চলতি বোরো মৌসুমে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিতে পারে।