কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন এ আরো একটি দেশী কোম্পানীর বিনিয়োগ
চট্টগ্রামের ‘কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন’-এ আরো একটি দেশী কোম্পানী তৈরী পোশাক কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
‘এ্যারো ফেব্রিকক্স’ নামের বাংলাদেশী এই কোম্পানীটি এ উপলক্ষে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষের (বেপজা) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী ‘এ্যারো ফেব্রিকক্স’ মোট ১ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে বছরে জ্যাকেট, জামা ও ট্রাউজারসহ প্রায় ৩০ লাখ পোশাক তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রায় ১১৮১ জন বাংলাদেশীর।
সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করেন বেপজা সদস্য (বিনিয়োগ) মাসুদ আহমেদ এবং ‘এ্যারো ফেব্রিকক্স’ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, সদস্য (অর্থ) প্রশান্ত ভূষণ বড়–য়া ও আবু রেজা খান।
