২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন মুয়ীদ চৌধুরী

আকিজ গ্র“পের পাঁচশ আটষট্টি কোটি টাকা শুল্ক ফাঁকি দুর্নীতি মামলার অভিযোগ থেকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এনবিআরের সাবেক চেযারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মামনুন রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবদুল মুয়ীদ চৌধুরীর দায়ের করা রিট আবেদনের উপর সকলপক্ষের পূর্নাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় দিয়েছেন।

অভিযোগপত্র দাখিল এবং দাখিল করা অভিযোগপত্রকে আদালত অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত বলে তাকে এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০২ সালের ফেব্র“য়ারি মাসে ৫শ ৩৬ কোটি ৮৮ লাখ টাকা মুসক ও শুল্ক ফাকির অভিযোগে আকিজ গ্র“পের চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে টঙ্গি থানায় ও ৩২ কোটি ৫ লাখ টাকা শুল্ক ফাকির অভিযোগে তেজগাঁও থানায় দুর্নীতির মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন ব্যুরো। এ মামলা দু’টিতে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেযারম্যান ও অভ্যন্তরীন শুল্ক বিভাগের সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এছাড়া মুয়ীদ চৌধুরীকে এ মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অব্যাহতি দেয়ার পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা অবৈধ। এ মামলায় এ অভিযোগ করা হয়েছে তা ভ্যাট আইনের বিষয়, দন্তবিধির বিষয় নয়। রিটকারী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ ও ব্যারিস্টার ওমর সাদাত। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট টিএইচ খান ও মাহমুদুল ইসলাম। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।