২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই যুক্তরাজ্যে একক বাংলাদেশী মেলার আয়োজন করতে যাচ্ছে

দেশের বাইরে স্থানীয় পণ্য জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) নভেম্বরের প্রথম সপ্তাহে লন্ডনে তিন দিনব্যাপী এক বাংলাদেশী একদেশীয় মেলার আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন লন্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র শফিকুল হককে রোববার ঢাকায় সমিতির কার্যালয়ে অভ্যর্থনা জানানোর সময় একথা তিনি বলেন, আমাদের পণ্য অন্য দেশের তৈরি একই ধরনের পণ্যের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। কিন্তু রপ্তানি বৃদ্ধির জন্য আমাদের পণ্যকে জনপ্রিয় করে তোলা প্রয়োজন।

বাংলাদেশী বংশোভূত টাওয়ার হ্যামলেটের মেয়র শফিকুল হক এ ধরনের উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তুলতে সহায়তা দেওয়া হবে বলে স্থানীয় ব্যবসায়ীদের নিশ্চয়তা দেন। চলতি বছরের প্রথম দিকে তিনি মেয়র নির্বাচিত হন।

তিনি বলেন, ভবিষ্যতে বাণিজ্য উৎসাহিত করতে এই বৈঠক পথ দেখাবে।

চলতি বছরের ৩ থেকে ৫ নভেম্বর লন্ডনের বারবিকান সেন্টারে অনুষ্ঠেয় এই মেলা তিন দিনব্যাপী চলবে বলে আশা করা হচ্ছে। ইউরেশিয়া বিজনেস প্রমোশন ফোরাম মেলা আয়োজনের দায়িত্বে থাকবে।

মেলায় পাট ও চামড়াজাত পণ্য, জুতা, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক পণ্য, কারুপণ্য, সিরামিক ও টয়লেট্রিজ সামগ্রী প্রদর্শন করা হবে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের বিষয় উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে যৌথ বিনিয়োগের জন্য যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

যদিও শফিকুল হক বলেন, স্থানীয় ব্যবসায়ীরা যুক্তরাজ্যের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে। আরো বেশি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে তিনি চিকিৎসক ও সেবিকার মতো দক্ষ বাংলাদেশী পেশাজীবীদের যুক্তরাজ্যের এই সুবিধা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, নিজের জন্য এই সুযোগ গ্রহণে করতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করা যেতে পারে।

এফবিসিসিআই এর পরিসংখ্যান অনুযায়ী, বিগত অর্থবছরের জুলাই - মার্চ মেয়াদে বাংলাদেশ যুক্তরাজ্যের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ৪৯৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের উদ্বৃত্ত বাণিজ্য সুবিধা ভোগ করেছে।

বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক, বাইসাইকেল, সব্জি ও হিমায়িত মাছ যুক্তরাজ্যে রপ্তানি এবং টেক্সটাইল দ্রব্য, যানবাহন, বিমান, জাহাজ ও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি যুক্তরাজ্য থেকে আমদানী করে থাকে।