২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনদের জন্য বিদেশি বিনিয়োগকারীদের ওপর বৈষম্যমূলক আর্থিক শর্তাবলী চাপানোর অভিযোগ

‘ফ্রেইট ফরওয়ার্ডিং’ কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব বোর্ডের নীতিমালা অনুসারে সনদ পাওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের ওপর বৈষম্যমূলক উচ্চহারে ব্যাংক গ্যারান্টি এবং বিনিয়োগ বিধিমালা আরোপের অভিযোগ আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং এবং লজিস্টিক সার্ভিসেস প্রোভাইডর ফোরামের নেতৃবৃন্দ রোববার এ অভিযোগ জানান। এ সময়ে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান রাফী ওমর, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, অ্যাসোসিয়েশন অব কার্গো এজেন্টস অব বাংলাদেশ (একাব) সভাপতি সাইফুর রহমান ।

তারা বলেন, ফ্রেইট ফরওয়ার্ডিং এর বৈষম্যমূলক আর্থিক শর্তাবলী চাপানো হলে বিদেশিরা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।

সম্মেলনে আরো বলা হয়, এ বিধিমালা আন্তজার্তিক বাণিজ্যের রীতিনীতির সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।

সাংবাদিকরা এ বিষয়ে কোনো উদাহরণ দিতে বললে অবম্য আয়োজকরা তা উপস্থাপনে ব্যর্থ হন।

অর্থ পাচার নিয়ে এক প্রশ্নের উত্তরে তারা বলেন, দুই-একজনের অন্যায়ের জন্য সব ‘ফ্রেইট ফরওয়াডিং এজেন্ট’দের দায়ী করা ঠিক নয়।

ফোরমের হিসাব অনুসারে দেশে বর্তমানে সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন ১০ থেকে ১২ টি কোম্পানি, আংশিক বিদেশি মালিকানাধীন ২০ টি কোম্পানি এবং স্থানীয় মালিকানাধীন ৬০০ টি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।