২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৫ ভাগ অতিদরিদ্র ক্ষুদ্রঋণ সুবিধা থেকে বঞ্চিত’

দেশে ক্ষুদ্রঋণ কর্মসূচি দরিদ্র বিমোচনে একটি ইতিবাচক উদ্যোগ হলেও সবক্ষেত্রে তা সফলতা পায়নি। এখনো এ দেশের মোট জনসংখ্যার ২৫ ভাগ অতিদরিদ্র মানুষ এর সুফল থেকে বঞ্চিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 01:34 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রাজধানীর একটি হোটেলে শনিবার ব্র্যাক পরিচালিত অতিদরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নে পশুসম্পদের ভূমিকা বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

ব্র্যাকের অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিটের পরিচালক আফসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ড. সা’দত হোসেন, রাবেয়া ইয়াসমিন, সুনীল চন্দ্র ঘোষ প্রমুখ।

ব্র্যাকের বিশেষ কর্মসূচির আওতায় ১৫টি জেলা ও থানা পশু সম্পদ কর্মকর্তারা কর্মশালায় যোগ দেন।

কর্মশালায় আংশগ্রহণকারীরা বলেন, ক্ষুদ্রঋণ সবধরণের দরিদ্র জনগোষ্ঠির কাজে লাগছে না। একটি বিশাল অতিদরিদ্র জনগোষ্ঠি এর সুফলতা  থেকে বাদ পড়ে যাচ্ছে।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, এ জন্য ব্র্যাক অতিদারিদ্র কর্মসূচি নামে ২০০২ সাল থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদী একটি ক্ষুদ্রঋণ সেবার বিশেষ কমসূচি নিয়েছে। কর্মসূচির আওতায় পশু পালনসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রায় এক লাখ পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী হতে সাহায্য করা হয়। সরকারের সহযোগিতা পেলে ব্র্যাক কর্মসূচির মেয়াদ নতুন করে আবারো বৃদ্ধি করবে।