২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর ফুলচান গার্মেন্টস ৩ দিন ধরে বন্ধ, শ্রমিক অসন্তোষ

টঙ্গী পৌর এলাকার দত্তপাড়া লেদুমোল্লা সড়কে অবস্থিত রফতানিমুখী তৈরি পোশাক কারখানা ফুলচানের শ্রমিকরা বেতনভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 12:42 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে কর্মবিরতি পালন করছেন। গত তিনদিন ধরে তারা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিকরা গাজীপুর টঙ্গী - ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করেন। 

বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে কারখানা মালিক কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা অব্যাহত রয়েছে।

মালিক কর্তৃপক্ষ শ্রমিককদের দাবি মেনে নিলে তারা কাজে যোগদান করবেন বলে আন্দোলনরত শ্রমিকরা জানান।