২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে অনাবৃষ্টির কারণে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা

অনাবৃষ্টির কারণে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করা হচ্ছে। আমন রোপণের সময় পেরিয়ে গেলেও খরার কারণে হাজার হাজার একর জমি এখনো অনাবাদী রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 11:43 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

কৃষি বিভাগ জানায়, চলতি বছর দিনাজপুর জেলায় দুই লাখ ৪৬ হাজার ৫ ৯০ হেক্টর জমিতে ছয় লাখ ১৯ হাজার ১০৩ মেট্রিক টন চাল, ঠাকুরগাঁওয়ে এক লাখ ১৯ হাজার ৪৪৯ হেক্টর জমিতে দুই লাখ ৯১ হাজার ৭৬৮ মেট্রিক টন, পঞ্চগড়ে ৯১ হাজার ৭৭৬ হেক্টর জমিতে দুই লাখ ২৫ হাজার ৩৭ মেট্রিক টন, নীলফামারী জেলার ১০ হাজার ৮৮৫ হেক্টর জমিতে দুই লাখ ৮২ হাজার ৯৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

একইভাবে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার ৯৬ হাজার ২৭৫ হেক্টর জমিতে দুই লাখ ৩৭ হাজার ৩৩৭ মেট্রিক টন চাল, কুড়িগ্রামে এক লাখ ১৩ হাজার ৭২১ হেক্টর জমিতে দুই লাখ ৭৬ হাজার ৬১০ মেট্রিক টন, লালমনিরহাট জেলায় ১০ হাজার ৮৮৪ হেক্টর জমিতে দুই লাখ ৮২ হাজার ৯৫ মেট্রিক টন, রংপুরে ছয় লাখ ৬৪ হাজার ৯৭০ হেক্টর জমিতে তিন লাখ ৫৫ হাজার ৮৩৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বিরূপ আবহাওয়া এবং গত এক মাসে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদী থাকায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, জেলার নিচু জমিগুলোতে আমন রোপণ করা হলেও পানির অভাবে তা শুকিয়ে বিবর্ণ হতে চলেছে। অনেক এলাকায় আমনের জমি ফেটে চৌচির হয়ে গেছে। অবস্থাপন্ন কৃষকেরা শ্যালোমেশিন দিয়ে ক্ষেতে সেচ দিতে পারলেও গরিব কৃষকরা বিপাকে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিডিনিউজকে জানায়, শুকনো জমিতে সামান্য কাদা করে আমন রোপণের পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। তবে বেশি বয়সের বীজতলার কারণে উৎপাদন কম হবে।

এই অধিদপ্তর আরও জানায়, খরা সত্ত্বেও শতকরা ৮৫ দশমিক ২৮ ভাগ আমন রোপণ সম্পন্ন হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। পানির স্তর অনেক নিচে নেমে গেছে। শ্যালো ইঞ্জিন দিয়েও পানি পাওয়া যাচ্ছে না। আট থেকে নয় ফুট গর্ত করে শ্যালো বসাতে হচ্ছে। এভাবে অনাবৃষ্টি অব্যাহত থাকলে শস্য ভাণ্ডারের রোপা আমন ধ্বংস/বিলুপ্ত/হারিয়ে/বিলীন হয়ে যাবে বলে কৃষকরা আশংকা প্রকাশ করছেন।