বিনিয়োগ বোর্ড চেয়ারম্যানের দায়ের করা মামলায় সিপিডি’র ৫ ট্রাস্টি’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) ট্রাস্টি প্রফেসর রেহমান সোবহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এম সাঈদুজ্জামান, মঞ্জুর এলাহি এবং লায়লা কবীরের বিরুদ্ধে আদালত বুধবার গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।
জ্বালানী উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
