২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। কম্বোডিয়ার রাজধানী নমপেনে এ চুক্তি স্বাক্ষর হয়। রোববার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী ড. চ্যাম প্রাসিধ এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহেদ আখতার নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হতে এবং দু দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। এ ছাড়া এই চুক্তি দুদেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারের লক্ষ্যে সমতা, পারস্পরিক স্বার্থ এবং অনুক’ল রাষ্ট্রের নীতিমালা প্রতিষ্ঠিত করবে।

দুদেশই দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল ভিত্তিতে বাণিজ্য সুবিধা বৃদ্ধি, জোরদার, দৃঢ় ও বিচিত্রমুখী করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। পাশাপাশি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কও আরও জোরদার করবে এই চুক্তি।

কম্বোডিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, নিটওয়্যার, ফার্মাসিউটিক্যালস, গৃহসামগ্রী, টেক্সটাইল, সামুদ্রিক পণ্য, চা, গোল আলু, পাট, পাটজাত দ্রব্য, হালকা প্রকৌশল সামগ্রী, মসলা, কসমেটিকস, সিরামিক ও মেলামাইন সামগ্রী এবং টয়লেট্রিজ।

অন্যদিকে কম্বোডিয়া থেকে বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে রয়েছে তুলা, ভোজ্য তেল, সার, ক্লিঙ্কার, সুতা এবং যন্ত্রাংশ।