২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পোন্নত দেশের সমন্বয়ক হিসেবে বাংলাদেশ তার যথাযথ দায়িত্ব পালন করে যাবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদিত সকল পণ্যের করমুক্ত এবং কোটামুক্ত বাজারে প্রবেশাধিকারের বিষয়টি আরও গুরুত্বের সাথে দেখা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিশ্ব বাণিজ্য সংস্থা’র ইস্যুসমূহের ওপর তৃতীয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জুলাই মাসের ১২ তারিখ থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে এবং এসব দেশের প্রয়োজন ও চাহিদার বিষয়গুলো বিবেচনায় রেখেই এই সময়ের সদ্বব্যবহার করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ তার যথাযথ দায়িত্ব পালন করে যাবে।

এবছর জুলাইয়ে ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডা নেগোশিয়েশান’ নিয়ে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষিতে হাফিজউদ্দিন ডব্লিউটিও’র মহাপরিচালক পাসকাল ল্যামি’র বক্তব্য তুলে ধরে বলেন, ‘ এই অচলাবস্থা সংশ্লিষ্ট সকল দেশের উপর বর্তাবে’। 

মন্ত্রী বলেন, ‘দোহা রাউন্ড নিয়ে অনুন্নত দেশগুলো যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা কোনো একটি নির্দিষ্ট দেশের উপর চাপিয়ে দেয়া যায় না। এই ব্যর্থতার দায়ভার সকল দেশের উপরই বর্তায়’।

মন্ত্রী আরো জানান, বিশেষজ্ঞরা শিগগিরই কৃষিজাত পণ্য ব্যাতিত অন্যান্য পণ্যের বাজার প্রশোধিকারের বিষয়ে একটি খসড়া তালিকা সুপারিশ করবেন।

 সভায় অন্যান্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ফিরোজ আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, এফবিসিসিআই প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, রপ্তানি প্রক্রিয়াকরণ ব্যুরো’র (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন  মোহাম্মদ, বাংলাদেশে বিশ্ব বাণিজ্য সংস্থা’র মহপরিচালক নাসিরুদ্দিন আহমেদ, এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য  উপস্থিত ছিলেন।