ট্রানজিট সংশ্লিষ্ট সন্দেহে এক হাজার কোটি টাকার ভারতীয় ঋণ ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ
শর্ত আরোপ করার কারণে ভারতের প্রস্তাবিত ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের (১০০০ কোটি টাকার বেশি) ঋণ বাংলাদেশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
ঋণ দেওয়ার শর্তে আখাউড়া-আগরতলা রেল লাইন বসানোর প্রস্তাবে দেওয়া হলে বিতর্কিত ট্রানজিট ইস্যু সংশ্লিষ্ট আছে বলে বাংলাদেশ সন্দেহ করছে বলে সূত্র জানিয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, ২০০৩ এবং ২০০৬ সালে বেশ কয়েকবার দুই দেশ এ বিষয়ে আলোচনায় বসলেও আখাউড়া-আগরতলা রেল লাইন স্থাপন নিয়ে এখনও একমত হতে পারেনি।
ভারতীয়দের প্রস্তাবের ভবিষ্যত জানতে চাইলে ইআরডি সচিব ইসমাইল জবিউল্লাহ, বিডিনিউজকে জানান যে জাতীয় স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে নেওয়া হবেনা।
ইআরডি আরও জানায় প্রস্তাবিত ঋণ নিয়ে বাংলাদেশ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ২০০৫ সালের আগস্ট মাসে দিল্লিীতে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আর কোন আলোচনা হয়নি। দিল্লীতে এ আলোচনা হবার পর ইআরডি যোগাযোগ মন্ত্রনালয়ে অগ্রগতির একটি প্রতিবেদন পাঠিয়েছে বলেও জাবিউল্লাহ উল্লেখ করেন।
মোহাম্মদ শহীদুল্লাহ, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান, জানান, ভারতের সাথে রেল যোগাযোগ স্থাপন করা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এ বছরের শুরুতে আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানানো হলেও তাদের কাছে থেকে এখন পর্যন্ত কিছু পাইনি।
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের ৬ষ্ঠ সভায় ভারত রেল যোগাযোগের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়।
ভারতের এ প্রস্তাবের প্রেক্ষিতে ২০০৪ সালের আগস্ট মাসে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের সভায় বাংলাদেশ এ ঋণের অর্থ রেলের পাঁচটি প্রকল্পে কাজে লাগানোর প্রস্তাব করেছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এসব প্রকল্পের মধ্যে আখাউড়া-আগরতলা এবং ব্রাক্ষণবাড়িয়া-আগরতলা এ দুইটি প্রকল্প অন্তর্ভুক্ত করতে বলে। তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও নয়াদিল্লীতে ২০০৫ সালের আগস্টের ২২ ও ২৩ তারিখে এ বিষয়ে আলোচনায় বসে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির এক কর্মকর্তা বিডিনিউজকে জানান যে বাংলাদেশ আখাউড়া - আগরতলা রেল লাইন স্থাপন করতে রাজি না হওয়ায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ফাইলটি পাঠিয়েছি। তবে সরকার এ ব্যাপারে কিছুই বলেননি বলেও তিনি জানান।
নামপ্রকাশে অনিচ্ছুক ইআরডির উচ্চ পর্যায়ের আরও এক কর্মকর্তা জানান যে এটি কোন অনুদান নয় বরং এক ধরনের ঋণ। তাই ভারতের ইচ্ছেমত এটি ব্যবহার করতে হবে - এটা ঠিক নয়।
