২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রপ্তানী নীতি: আন্তঃ মন্ত্রণালয় সভায় ৯৮টির মধ্যে ৩৬টি সুপারিশ গ্রহণ

বাণিজ্য মন্ত্রণালয় তিন বছরের জন্য একটি জাতীয় রপ্তানী নীতি প্রণয়ন করার জন্য যুগ্ম সচিব কমিটির ৯৮টি সুপারিশের মধ্যে ৩৬টি সুপারিশ গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

রপ্তানী নীতি (২০০৬ -- ০৯) প্রণয়ন করার জন্য সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃ মন্ত্রণালয় সভায় এ সুপারিশ গ্রহণ করা হয়।

আগামী ১৫ আগস্ট অনুষ্ঠেয় পরবর্তী আন্তঃ মন্ত্রণালয়ের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব ফিরোজ আহমেদ ছাড়াও রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর সাহাবউদ্দিন মোহাম্মদ, বিজিএমইএ’র সভাপতি এসএম ফজলুল হক, বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক, এফবিসিসিআই, ওষুধ শিল্প সমিতি, চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, এতে দেশে টেস্টিং ল্যাব স্থাপন, ব্যবসা -- বাণিজ্যের সহায়ক বিষয়াদি রপ্তানী নীতিতে অন্তর্ভূক্ত, কমপ্লায়েন্স বিষয়গুলো মেনে চলা, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং পণ্যের বাজার বহুমুখিকরণের বিষয়ে আলোচনা হয়।

সভা  শেষে বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সরকার রপ্তানীকারকদের স্বার্থরক্ষায় বদ্ধ পরিকর। রপ্তানী বাণিজ্যের বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে সরকার বর্তমান মেয়াদেই তিন বছরের জন্য একটি বাণিজ্য নীতি প্রণয়ন করবে।