২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শিল্পকে ৩১ জুলাইয়ের হরতালের আওতামুক্ত রাখতে স্কপের প্রতি বিজিএমইএ’র আহবান

বাংলাদেশ পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা ৩১ জুলাই আহুত হরতাল থেকে গার্মেন্টস খাতকে বাইরে রাখার জন্য শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিজিএমইএ নেতৃবৃন্দ শনিবার এক বিবৃতিতে বলেন, সরকার ও সব রাজনৈতিক দল পোশাক শিল্পকে সব সময়ে হরতালের আওতামুক্ত রাখার কারণে বহির্বিশ্বে ক্রেতাদের মধ্যে রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প সম্পর্কে সুন্দর ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে।

বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক বলেন, আমরা আশা করি বিজিএমইএ’র অনুরোধে সাড়া দিয়ে স্কপ নেতারা পোশাক শিল্পকে হরতালের আওতামুক্ত রাখবেন।

সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে স্কপকে অন্যতম স্বাক্ষরকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পোশাক শিল্পের এ সংকটময় মুহুর্তে যে কোন ধরনের হরতাল -- ধর্মঘট -- অবরোধ ত্রিপক্ষীয় চুক্তি শুধু নয়, বরং সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।