২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে গামেন্টস মালিকদের প্রতি আমানের আহবান

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, রপ্তানমূখী তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখার জন্য এই খাতের মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশ তৈরি পোশাক  প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে বুধবার এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

বিজিএমইএ আয়োজিত এ মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক, শ্রম সচিব সুজাউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, মোশারেফা মিশু এবং সুলতান বাহার।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী গামেন্টস মালিকদের প্রতি অবিলম্বে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের আহবান জানান।

ফজলুল হক বলেন, বিজিএমইএ’র সুপারিশকৃত ‘কোড অব কন্ডাক্ট’ অনুমোদন হলে এ শিল্পে দারুনভাবে সহায়ক হবে।

তিনি নতুন ‘শ্রম কোড ২০০৬’ দ্রুত পাস করার জন্য মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।